চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসারাঙ্গার দাপটে বিধ্বস্ত ওমান, বড় জয় শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব দুর্দান্ত শুরু করেছিল ওমান। প্রথম দুই ম্যাচে হারায় আয়ারল্যান্ড ও আরব আমিরাতকে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ধরে রাখতে পারেনি জয়ের ধারাবাহিকতা। লঙ্কান পেসার হাসারাঙ্গার বোলিং দাপটে বিধস্ত হয়ে পরাজিত হয় লজ্জাজনকভাবে। দিনের আরেক ম্যাচে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারায় স্কটল্যান্ড।

জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে ওমানকে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। লঙ্কান পেসার ভানিদু হাসারাঙ্গা ও লাহিরু কুমারার দাপুটে বোলিংয়ে ৩০.২ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। জবাবে নেমে মাত্র ১৫ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

নগরীর অন্য মাঠে টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। অধিনায়ক রিচি ব্রাইটনের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৮২ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। জবাবে নেমে স্কটিশ পেসার সাফায়ান শরীফের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় আমিরাত। ১১১ রানের বড় জয় পায় স্কটিশবাহিনী।

দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্টে গ্রুপ ‘বি’র শীর্ষে অবস্থান শ্রীলঙ্কার। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দুইয়ে স্কটল্যান্ড। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে মাইনাসের ঘরে থাকায় তিনে ওমান। কোনো জয় না পেয়ে চারে ও পাঁচে যথাক্রমে আয়ারল্যান্ড ও আরব আমিরাত।

শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটে নেমে মাত্র ২০ রানেই চার উইকেট হারায় ওমান। পঞ্চম উইকেট জুটিতে ৫২ রান যোগ করলেও ৯৮ রানে হারায় সবকটি উইকেট। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন মাত্র তিন জন- যতীন্দ্র সিং (৪৩ বলে ২১), আয়ান খান (৬০ বলে ৪১) ও ফয়েজ বাট (২৮ বলে ১৩)।

লঙ্কানদের হয়ে ৭.২ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ৮ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন লাহিরু কুমারা।

Reneta

জবাবে নেমে প্রথম উইকেট জুটিতে ১০ উইকেটের জয় নিশ্চিত করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। ৫১ বলে ৬১ রান করেন করুণারত্নে, ৩৯ বলে ৩৭ রান করেন নিশাঙ্কা।

অপর ম্যাচে আমিরাতের বিপক্ষে ২৫ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। পরে রিচি ব্রাইটনের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে লড়াই করার পুঁজি পায় স্কটিশবাহিনী। ১৩৬ বলে ১২৭ রান করেন ব্রাইটন। এছাড়া ৪৬ বলে ৪১ রান করেছেন মিচেল লিস্ক, ৩১ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন মার্ক ওয়াট।

আমিরাতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জুনায়েদ সিদ্দিকী। আলি নাসের নেন দুটি।

জবাবে নেমে স্কটিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আমিরাত ব্যাটাররা। ধারাবাহিকভাবেই হারাতে থাকে উইকেট। ৩৫.৫ ওভারে গুটিয়ে যায় ১৭১ রানে। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেছেন মোহাম্মদ ওয়াসিম। ক্রিজে ছিলেন ৫৭ বল। এছাড়া ২৯ বলে ৩০ রান করেন বাসিল হামিদ।

স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন সাফায়ান খান। এছাড়া ক্রিস সোল নেন ৩টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতওমানলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT