চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাছাই থেকে সবার আগে বিশ্বকাপে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কাকে এবছর ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য খেলতে হচ্ছে বাছাইপর্ব। সবশেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে বাছাইপর্বের বাধা পেরিয়ে রানাতুঙ্গা-জয়সুরিয়াদের উত্তরসূরিরা কেটে ফেলেছে বিশ্বকাপের টিকিট।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে সুপার সিক্স পর্বের ম্যাচে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের জয়ে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে দাসুন শানাকার দল। টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ১০১ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে জয় ও বিশ্বকাপে খেলা নিশ্চিত করে।

শ্রীলঙ্কা সুপার সিক্স টেবিলের শীর্ষে, পয়েন্ট ৮। জিম্বাবুয়ের ৬ পয়েন্ট থাকায় তাদের সামনেও বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ডকে তাদের হারাতে হবে।

রোববার বুলাওয়েতে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ৩০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। প্রথম ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা না খোলা জয়লর্ড গাম্বি। এরপর ওয়েসলি মাধভেরে এবং অধিনায়ক ক্রেইগ আরভিনকে সাজঘরে ফেরান মাদুশাঙ্কা।

চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা ৬৮ রানের জুটি গড়ে শুরুর বিপদ সামাল দেন। শানাকার বলে মাদুশাঙ্কার হাতে ধরা পড়েন ৫১ বলে ৩ চারে ৩১ রান করা রাজা, ভাঙে জুটি।

মহেশ থিকশানার বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন ফিফটি পাওয়া উইলিয়ামস। ৫৭ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৫৬ রান।

Reneta

উইলিয়ামস আউট হওয়ার পর শুরু হয় জিম্বাবুয়ের ব্যাটিং ধস। মাত্র ৩৮ রান যোগ করতেই হারিয়ে বসে শেষ ৬ উইকেট।

শ্রীলঙ্কার পক্ষে থিকশানা ২৫ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া মাদুশাঙ্কা তিনটি ও মাথিশা পাথিরানা নেন দুই উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানের জুটি গড়েন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৫৬ বলে ২ চারে ৩০ রান করে রিচার্ড এনগারাভার বলে করুনারত্নে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

কুশল মেন্ডিসকে নিয়ে বাকি পথটা সহজেই পাড়ি দেন উইনিং শটে চার মেরে সেঞ্চুরি তুলে নেয়া নিশাঙ্কা। ১০২ বলে ১৪ চারে ১০১ রানে তিনি অপরাজিত থাকেন। তার সঙ্গে জয় নিয়ে ক্রিজ ছাড়েন ৪২ বলে দুই চারে ২৫ রান করা কুশল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬

জাপান ও ব্রাজিল ম্যাচটা খুব টাইট হবে

জুন ২৭, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২৭, ২০২৬

পথশিশু ও রিকশাচালকসহ দুঃস্থদের জন্য গুলশান সোসাইটির ফল উৎসব

জুন ২৭, ২০২৬

চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT