চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে বাস দুর্ঘটনায় ২ রোহিঙ্গা শিশু নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:৪৯ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে বাস চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার ৯ ফেব্রুয়ারি সকাল ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম দুর্ঘটনায় দু’শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫)।

মো. আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সাথে নিজেদের ক্যাম্প থেকে পাশের শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। একপর্যায়ে টেকনাফগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’শিশুর মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ি ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়।

নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই পরিদর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবাস দুর্ঘটনায় রোহিঙ্গা শিশু নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT