চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ নারী নিহত

হাসান ইসমাইল হাসান ইসমাইল
৮:৫৭ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
আহত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কে পর্যটকবাহী পিকআপ গভীর খাদে পড়ে দু’নারী পর্যটক নিহত হয়ছেন। এসময় আহত হয়েছে আর অন্তত ১১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

শনিবার ২০ জানুয়ারি বেলা ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের দার্জেলিং পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ৫৭ জন পর্যটকের একটি দল চারটি পিকআপযোগে গতকাল শুক্রবার কেওক্রাডং যায়। তারা কেওক্রাডং-এ রাত যাপন করে ওই পিকআপযোগে রুমার উদ্দেশ্যে আসছিল। দার্জেলিং পাড়া এলাকায় ঢালু রাস্তায় নামতে গিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে মাহফুজা বেগম (৫৩) ও জয়ন বেগম (২৪) নামের দু’নারী পর্যটকের মৃত্যু হয়। এসময় আরও ১১ নারী পর্যটক আহত হয়।

আহতরা হলেন, রাফান (১২) ঊষসী নাগ (১৫), ডা. জবা রায় (৪৫), মাহফুজা ইসলাম রুপা (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তানিম (১৭), রিজভী (৩৪), ফিরোজা বেগম (৫৩), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক। ওই গাড়িতে ১৩ জন পর্যটক ছিল বলে তারা জানায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহত পর্যটকদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহতদের অবস্থা গুরত্বর হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হতাহতদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: পর্যটকবাহী গাড়ি খাদেবান্দরবানবান্দরবান-পর্যটনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব ইস্যুতে যা বললেন তামিম

পরবর্তী

লক্ষাধিক শিশুর অপুষ্টির মাঝে গাজায় আরও ২০ হাজার শিশুর জন্ম

পরবর্তী
নবজাতকের জন্মের জন্য আইসিইউ কনটেইনারে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষাধিক শিশুর অপুষ্টির মাঝে গাজায় আরও ২০ হাজার শিশুর জন্ম

নবনির্মিত নারায়ণগঞ্জের স্মারক স্মৃতি ভবনের উদ্বোধন অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল যাতায়াত শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT