গোপালগঞ্জ

গোপালগঞ্জে পিকআপ-বা‌সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জের গো‌পিনাথপু‌রে মাছভ‌র্তি পিকআপ ও যাত্রীবা‌হি বা‌সের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে একটি মাছভর্তি পিকআপ ও জি এস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)। ঘটনাস্থলেই পিকআপে থাকা এই ২ জন নিহত হন।

ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে নিহতদের লাশ উদ্ধার করেন। আজ সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:নিহত মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…