চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ২

জীবিত উদ্ধার ৮

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
স্পিডবোট দ্রুত চলন্ত, কক্সবাজারের সমুদ্রে নিখোঁজ শিশুসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে স্পিডবোটের  চালক ও একজন শিশু নিখোঁজ হয়েছেন। ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় টেকনাফে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে এই ঘটনা ঘটে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।

নিখোঁজ স্পিডবোটের চালক বেলাল ও শিশু সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)। দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির মালিক সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ।

Banglabid

ইউএনও জানান, সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়।

তিনি বলেন, স্পিডবোট থাকা সকলেই পানিতে ভাসতে থাকেন। স্থানীয় জেলেদের নৌকা ও আরেকটি স্পিডবোট ভাসমান ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও স্পীড বোটের চালক বেলাল ও শিশু সাগরে তলিয়ে যায়।

নিখোঁজ থাকা শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, শাহপরীরদ্বীপ আসার পথে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে তাদের বহনকারি স্পিডবোটটি উল্টে যায়। এতে তারা সকলেই সাগরে ভাসতে থাকি।

Reneta

নিখোঁজদের সন্ধানে স্থানীয় জেলে ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান ইউএনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাফ নদীস্পিডবোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT