চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদী থেকে ভাসমান রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের মানচিত্র ও বাংলাদেশের জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হরের চরে বশির আহমেদ (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌধুরীপাড়া হ্নীলা এলাকার আনোয়ার প্রজেক্টের পূর্ব পাশে নদীর মধ্যবর্তী হরের চরে কয়েকজন জেলে মাছ ধরার সময় মরদেহটি দেখতে পান।

পরে তারা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি নৌপুলিশকে অবহিত করে।

Banglabid

নিহত বশির আহমেদ উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক ডি/১৫ এলাকার বাসিন্দা।

খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তার স্ত্রী বেগম জানান, এক সপ্তাহ আগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বশির আহমেদ। এরপর থেকে তার কোন খোঁজ মেলেনি।

Reneta

টেকনাফের দায়িত্বে থাকা নৌপুলিশের ইন্সপেক্টর আতিকুল হক বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাফ নদীভাসমান রোহিঙ্গা যুবকমরদেহ উদ্ধারহরের চর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT