চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

উল্টে থাকা ট্রাকের ছবি, দুর্ঘটনা স্থানে লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উল্টে থাকা ট্রাকের ছবি, দুর্ঘটনা স্থানে লোকজন উপস্থিত, আহত ও ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। এছাড়া হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় আকরাম শেখ নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ভোর ৬টার দিকে হাটহাজারীর ধোপার দিঘির পাড় এলাকায় ভ্যানগাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

পটিয়ার হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলস পরিবহনের সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী মায়ের দোয়া নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এমআর ট্রাভেলস বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই রুবেল নামের একজনের মৃত্যু হয়। আহত হয় আরো ৮ জন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়:চট্টগ্রাম দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…