চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনে রাকিব হত্যা মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A
দুটি যুবকের ছবি, একজন হাস্যোজ্জ্বল অন্যজন গম্ভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

চকবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. রাকিব হাওলাদার হত্যা মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ৮ অক্টোবর এক বিবৃতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরে চকবাজার মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চকবাজার মডেল থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আরিফ ও বাংলাদেশ আওয়ামী লীগের চকবাজার থানার ২৬ নং ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মিলন।

Banglabid

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চাঁনখারপুল মোড় এলাকায় মো. রাকিব হাওলাদার হত্যার ঘটনায় গত ২৩ সেপ্টেস্বর চকবাজার মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাঁধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মো. আরিফ ও মো. ওবায়দুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগগ্রেপ্তারহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে নভেম্বরে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা

পরবর্তী

ড. মুহাম্মদ ইউনূসের ছয় সংস্কার কমিশনের যাত্রা শুরু

পরবর্তী
ড. মুহাম্মদ ইউনূসের সংস্কার পরিকল্পনা ও চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মুহাম্মদ ইউনূসের ছয় সংস্কার কমিশনের যাত্রা শুরু

বাংলাদেশ পুলিশের ডিআইজি বদলির সময় নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ৬ ডিআইজি বদলি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT