চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে নৌকাডুবিতে ২ জন নিহত

হাকিম বাবুল হাকিম বাবুল
৭:০৮ অপরাহ্ণ ২১, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
নৌকাডুবি দুর্ঘটনায় দুই যুবকের ছবি, শেরপুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে ধলি বিলের পানিতে নৌকা নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে এক মেডিকেল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার ২১ জুন দুপুর আড়াইটায় শেরপুরে ঝিনাইগাতী উপজেলার কান্দুলি এলাকার ধলি বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে রংপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন মিল্টন (২২) ও সাদা মিয়ার ছেলে মো. আমানুল্লাহ (১৯)। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Banglabid

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলি গ্রামের মেডিকেলের ছাত্র মিল্টন এবং তার কয়েকজন বন্ধু মিলে পাশের ধলি বিলে নৌকায় করে ঘুরার জন্য দুইটি নৌকা ভাড়া নেয়। বিলের মাঝখানে গিয়ে হঠাৎ একটি নৌকা উল্টে গেলে সেই নৌকার যাত্রীরা সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। সাথে থাকা নৌকার মাঝি এবং অন্য নৌকার যাত্রীরা ডুবে যাওয়াদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল ছাত্র মোশারফ হোসেন মিল্টন ও আরেকজন আমানুল্লাহ মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আএমও) ডা. খাইরুল কবীর সুমন জানান, ঝিনাইগাতীর বিলে নৌকাডুবির ঘটনায় কয়েকজনকে জেলা হাসপাতালে আনা হয়। এসময় দুই জনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবীব জানান, নৌকাডুবির ঘটনায় হতাহতের বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে ডিউটি অফিসার পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ২নৌকাডুবিশেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনা ম্যাচের পর বর্ণবাদের শিকার কানাডা ফুটবলার

পরবর্তী

প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

পরবর্তী
প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ৬ষ্ঠ দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT