চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
৪:৫৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরে সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩) নামে দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় আহতদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সদরের উত্তর হামছাদি বাস বাজার ও পিয়ারাপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এ সব হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা-মোটরসাইকেল দুইটি প্রায় সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে পিয়াস সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ আরও ৫ জন আহত হয়। পরে সদর হাসপাতালে নেয়ার পর পিয়াসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে আহত সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।

এদিকে একইদিন সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন নামে আরও এক যুবক মারা গেছে। ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ২পৃথক সড়ক দূর্ঘটনালক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT