মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংঘর্ষের ফলে ঘটনাস্থলে ব্যাপক ভিড় ও ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা অটোরিকশা ও প্রাইভেটকারের সংর্ঘষে দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৮ জন।
শুক্রবার ২১ জুন সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।
মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, সকালের দিকে মধুপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে ঘটনাস্থল মালাউড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্র অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রতে থাকা এক যাত্রী নিহত হয়। আর আহত হয় অন্ততপক্ষে নয় জন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






