চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৫:১০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক পিন্টু চাকমা (২২) এবং গরমিলা চাকমা (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে একজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, শনিবার দুপুরের দিকে বাস-সিএনজির সংঘর্ষে আহত ৬ জনের মধ্যে দু’জন মারা গেছেন এবং আহত ১ জনকে চট্টগ্রামে পাঠানো ও বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শহরের ভেদভেদী এলাকায় আসলে সেখানে রাস্তার পাশে থাকা সিএনজি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার ভিতরে থাকা চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে দু’জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষরাঙ্গামাটির ভেদভেদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT