জনপদ

দিনাজপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত

দুর্ঘটনা স্থানে অনেক মানুষ জড়ো হয়েছে, আহত ও নিহতের খবর চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের কান্তজীউ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

শনিবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাংলাদের গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের সামনে নশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আলমগীর জানায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কান্তজীউ মেলার যাওয়ার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি যাত্রীসহ অটোরিকশাটিকে সামনে টেঁনে প্রায় একশ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন নিহত হয়। নিহত পরিবারের দু’জনকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।

নিহতদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালীর খানপুর বলে জানা গেছে। এ দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় উত্তেজিত জনতা। এরিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল।

সড়কের দু’ধারে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

বিষয়:দিনাজপুর বাস বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…