চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

সুমন রায় সুমন রায়
৩:২০ অপরাহ্ণ ০৯, জুন ২০২৩
জনপদ, নরসিংদী
A A
নরসিংদী জেলার মানচিত্র ও বাংলাদেশের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন আরশীনগর রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. নেছার আহমেদ ওরফে ফরিদ ডাক্তার (৬৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে আরশীনগর রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

মো. নেছার আহমেদ রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নরসিংদীর গাবতলী এলাকার বাসিন্দা ছিলেন ও চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিনবারের সভাপতি ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হচ্ছিলেন নেছার আহমেদ। এসময় রেলক্রসিংয়ের গেইটম্যান ও আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করে নিষেধ করলেও তাদের ডাক শুনতে পাননি তিনি। সেসময় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। এই সময় স্থানীয় লোকজন তার লাশ শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দিলে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।

Banglabid

এদিকে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে নরসিংদী স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের ফাঁকে পড়ে শাকিল হক (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়। ট্রেনটি বেশ কিছুদূর তাকে টেনে-হিছড়ে নিয়ে যাওয়ায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

তার দেয়া তথ্যমতে শাকিল হক জামালপুরের জুয়েল হকের ছেলে।তবে তার পরিচয় সুনির্দিষ্ট না হওয়ায় তার পরিবারের সদস্যদের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি রেলওয়ে পুলিশ। তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মো. নেছার আহমেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নিহত কিশোর শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনে কাটা পড়ে নিহতনরসিংদী রেলওয়ে স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT