জনপদ

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১

দুর্ঘটনা স্থান ও জনসমাগমের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনা স্থান ও জনসমাগমের ছবি, আহত ও নিহতের খবর, দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। রোববার ১৬ জুলাই দুপুর ২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর কোতোয়ালি থানাধীন পাঁচবারিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুরগামী একটি ট্রাক একই অভিমুখী একটি বাসকে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার পাশে আবাদী জমিতে উল্টে যায়। এতে বাসের হেল্পার আবু বক্কর (৩০) নিহত হয়।

আবু বক্কর দিনাজপুর কোতয়ালী থানাধীন গোয়ালপাড়া উমরপাইল এলাকার মৃত আফতাব উদ্দীনের ছেলে। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন বাসযাত্রী আহত হয়েছে। লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

অপর দিকে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে রোগী দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মণ্ডল (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আব্দুল মালেক ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

বিষয়:দিনাজপুর সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…