কক্সবাজার

বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, বাস ও সিএনজি ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও সিএনজি ট্রাকের সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত যানবাহন ও আহত-নিহতদের ছবি, দুর্ঘটনা স্থলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজিতে থাকা একটি ছাগলও মারা যায়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার বাসিন্দা মনোয়ার আলমের ছেলে (সিএনজি চালক) শহীদুল ইসলাম সোহেল (২৭) এবং একই এলাকার মাওলানা জামাল হোসাইনের ছেলে মোহাম্মদ নুরু উল্লাহ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি বাস ও চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:নিহত বাস-সিএনজি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…