কক্সবাজার

লেফটেন্যান্ট তানজীম হত্যায় কক্সবাজারে ২৫ জনকে আসামি করে ২ মামলা

বাংলাদেশি সেনা কর্মকর্তা, কক্সবাজারে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশি সেনা কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে দু’টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্যরা বাদী হয়ে হয়ে পৃথক আইনে মামলা দু’টি নথিভূক্ত করেছেন বলে জানান, চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। মামলা ২টিতে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ জনকে।

ওসি জানিয়েছেন, এরমধ্যে সেনা বাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেন।

ওসি মঞ্জুর কাদের বলেন, মামলায় এ পর্যন্ত এজাহারভূক্ত ৬ আসামিকে পুলিশ ও সেনা সদস্যরাসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারভূক্ত অপর আসামিসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:লেফটেন্যান্ট তানজীম হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…