‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’ স্লোগানকে ধারণ করে র্যালি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক পুনঃস্থাপন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন আয়েজনের মাধ্যমে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এইবারের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা ওড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বিশ্ববদ্যিালয়রে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টটিউিটরে পরিচালক, চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তররে পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্য অতথিবিৃন্দ উপস্থতি ছিলেন।
এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়। র্যালিটি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, জর্জ কোর্ট এলাকা ও রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
বেলা ১১ টা ১০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করা হয়। ১১টা ১৫ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচ তলায় চারুকলা অনুষদের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৪’ প্রদর্শনী এবং ‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ১১টা ৪০ মিনিটে নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে স্বাগত জানানো হয়। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান প্রভার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা থাকার পরও একাডেমিক ও প্রশাসনিক কার্যাবলী গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে দৃশ্যমান কোনো কাজ হয়নি, যার ফলে আমরা অবকাঠামোগতভাবে পিছিয়ে আছি। এসব নানাবিধ চ্যালেঞ্জকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।
দুপুর ১ টা ২৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। এবং বিকেল ৩ টায় জুলাই-২৪ বিপ্লবের থিমকে ধারণ করে সংগীত বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।







