হলিউডে দীপিকা পাড়ুকোনের অভিষেকটাকে বেশ রাজকীয়ই বলা যায়। যেন এসেই জয় করে নিয়েছেন সব কিছু। ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারের ঝলক দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন সবার। আর তাই আরেকটি সুখবর পেতে যাচ্ছেন দীপিকা ভক্তরা।
‘ট্রিপল এক্স’ সিরিজের চার নম্বর ছবিতেও থাকছেন দীপিকা পাড়ুকোন। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ডিজে ক্রুসো। এক টুইটার পোস্টে জানিয়ে দিলেন, ছবিটির চতুর্থ সিক্যুয়ালে সেরেনা আকার চরিত্রে আবার দেখা যাচ্ছে দীপিকাকে। ছবির কাজ শুরু হচ্ছে শিগগিরই। আগামী সপ্তাহের মধ্যেই ছবিটির সবাই এক সাথে বসছেন শিডিউল ঠিক করতে।
ভিন ডিজেলের সঙ্গে দীপিকার জুটি ভালোই জমে উঠেছিল ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে। বক্স অফিসেও ছবিটির সাফল্য ছিল চমকে দেওয়ার মতো। আয়ের অংকটা মোটামুটি ৩৪৬ মিলিয়ন ইউএস ডলার।
দিপীকার পররর্তী ছবি ‘পদ্মাবতী’ আসছে ১৭ নভেম্বর। এতে তার বিপরীতে আছেন শহীদ কাপুর আর রনবীর সিং। হলিউড আর বলিউড দুইয়ে মিলে যেন ব্যস্ত দীপিকা। ডেকান ক্রনিকল।







