ট্রাফিক আইনে ডিএমপি’র ১৯২৯টি মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে, ঢাকা শহরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯২৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৭৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।
রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে ১২৪ টি গাড়ি ডাম্পিং ও ৬২ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






