ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৫৪ মামলা ডিএমপির

Traffic police officers inspecting a blue car during a traffic enforcement operation in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৯৫৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযানে মামলার পাশাপাশি ১৮৫টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






