চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে ১৪০টি ভাষায় গান গেয়ে সুচেতার বিশ্ব রেকর্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

দীর্ঘ ৯ ঘণ্টার লম্বা কনসার্ট ‘কনসার্ট ফর ক্লাইমেট’-এ ১৪০ টি ভাষায় গান গেয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ১৮ বছর বয়সী আরব আমিরাতের বাসিন্দা তথা ভারতের (কেরালা রাজ্য) কান্নুরের বংশোদ্ভূত সুচেতা সতীশ।

দুবাইয়ে ইউনাইটেড নেশনের কনফারেন্সে তিনি ১৪০টি ভাষায় গান গেয়েছেন তিনি। তৈরি করেছেন বিশ্ব রেকর্ড!

এর আগে পুনের গায়িকা মঞ্জুশ্রী ওক ১২১ টি ভাষায় গান গেয়ে এই রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডই ভাঙলেন এবার সুচেতা। এর আগে ২০২১ সালে ১২০ টি ভাষায় গান গেয়েছিলেন সুচেতা। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙে সেটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

এদিনের এই ইভেন্টটি দুবাইয়ের ইন্ডিয়ান কনস্যুলেট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে সিও অনুষ্ঠিত হয় দুবাইয়ের এক্সপো সিটিতে। এই অনুষ্ঠানটি ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলে।

সুচেতা এই রেকর্ড গড়ে তিনি জানিয়েছেন যে, তিনি ১৪৫ টি ভাষায় গান গাইতে জানলেও যেহেতু এই কনফারেন্সে ১৪০ টি দেশ অংশ নিয়েছে সেহেতু তিনি সেই কটা ভাষাতেই গান গেয়েছেন। বর্তমানে তিনি ফার্স্ট ইয়ারে পড়ছেন দুবাইয়ের একটি কলেজে।

তিনি এই অনুষ্ঠানটি সম্পর্কে বলেন যে, আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কতটা আর কেমন হবে সেটা নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তিনি এই ১৪০ গান পুরোটা করেই গেয়েছেন, আর সব কটি গানের দৈর্ঘ্য অন্তত ৩ মিনিটের ছিল।

Reneta

বিভিন্ন ভাষায় গান শেখার তার যে তাগিদ ছিল সেটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে তাকে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তার কথায়, কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।- হিন্দুস্থান টাইমস বাংলা

 

 

 

ঢাকা/এফএমএস/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'কনসার্ট ফর ক্লাইমেট'কনসার্টগানগিনিস ওয়ার্ল্ড রেকর্ডলিড বিনোদনসুচেতা সতীশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT