চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসাবশেষ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েল ঘনবসতিপূর্ণ অঞ্চলে তার মারাত্মক বোমাবর্ষণ শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১ ডিসেম্বর) শুক্রবার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় মারাত্মক বোমাবর্ষণ পুনরায় শুরু করেছে। হামাসের মতে এই হামলায় কমপক্ষে ১৭৮ জন নিহত হয়েছেন। এছাড়াও হামাস গোষ্ঠীর হাতে আটক ৫ জন জিম্মিও মারা গেছেন বলে নিশ্চিত করে তারা।

ইসরায়েল অভিযোগ করে, হামাস একটি রকেট নিক্ষেপ করে সময় শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ভঙ্গ করার চেষ্টা করেছিল এবং গত বৃহস্পতিবার বন্দী বিনিময়ের পর শুক্রবার মুক্তির জন্য আরও জিম্মিদের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছিল।

জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে কারণ এই অঞ্চলের হাসপাতালগুলো আবার ১ সপ্তাহের অবকাশের পর আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, গাজায় মানবিক প্রয়োজনে যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টায় আমরা ইসরায়েল, মিশর এবং কাতারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।

ট্যাগ: ইসরায়েলগাজানিহতযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

পরবর্তী

সফলভাবে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

পরবর্তী
উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সফলভাবে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

অমিতাভ-জয়ার পরিবারের সঙ্গে একত্রে ছবি, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ-জয়ার সম্পত্তি সমর্পণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT