বাংলাদেশ

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭৫৪

Police handcuffs on a plain background with Bengali text. Channel i News - চ্যানেল আই নিউজ

A pair of metallic police handcuffs placed on a neutral background with Bengali text overlay. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬২৬ জন রয়েছে।

বুধবার (২৩ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।

এ সময় চারটি একনলা বন্দুক, চারটি দেশী শটগান, একটি একনলা বন্দুক, একটি দেশী পাইপগান, দুইটি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড রাইফেলের গুলি ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিষয়:গ্রেপ্তার পুলিশের অভিযানে সারা দেশে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…