চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে লিবিয়ায় আটক হওয়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

বুধবার, ২৪ জুন ভোর ৫টা ২০ মিনিটে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট যোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

Banglabid

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের প্ররোচনায় ও সহযোগিতায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Reneta

এদিকে, আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথ খরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৭০ বাংলাদেশিআইওএমআন্তর্জাতিক অভিবাসন সংস্থাদেশে ফিরলেনপররাষ্ট্র মন্ত্রণালয়লিবিয়া বাংলাদেশ দূতাবাস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT