চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
রাজধানীতে রাতের চেকপোস্টে পুলিশ ও যানবাহনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সেসময় ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা এলাকায় ৫৭৫টি টহল টিম দায়িত্ব পালন করে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ৬৫টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।

আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

Banglabid

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৭৫টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে র্যা বের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে ছয়জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ১২ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, চারটি ককটেল, আটটি ছোরা, দুটি চাপাতি, দুটি রামদা, ২১টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, দুটি একহাজার টাকার জাল নোট ও নগদ ১৮ লক্ষ তিন হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৭৫৯ পিস ইয়াবা, দুই কেজি ৩২০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন।

Reneta

তালেবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৬টি মামলা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারডিএমপিসাঁড়াশি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখরোচক নয়, ইফতার হোক স্বাস্থ্যসম্মত

পরবর্তী

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৫ এপ্রিল

পরবর্তী
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৫ এপ্রিল

মৌরিনহো সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে ইউরোপা লিগের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধেকে নেমে গেল মরিনহোর শাস্তি

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT