জনপদ

বন্ধ করা হয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট বন্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পানির স্তর স্বাভাবিক থাকায় ১১ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮ দশমিক ২২ ফুট মীনস সি লেভেল থাকায় অর্থাৎ বিপদ সীমার নীচে থাকায় সকাল ৮ টায় কেন্দ্রের ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল।

পরবর্তী কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমান সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিষয়:১৬টি জলকপাট কাপ্তাই রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…