আন্তর্জাতিক

জাপানের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য চুক্তি

ট্রাম্প ও শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ, জাপান-বাংলাদেশ সম্পর্কের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২২ জুলাই) একথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রকে পণ্য রপ্তানির জন্য ১৫ শতাংশ শুল্ক দেবে জাপান। এর আগে তাদের উপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ‘তার নির্দেশে’ জাপান যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্রের গাড়ি এবং চালের জন্য নিজেদের বাজার খুলে দেবে।

ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, “এই চুক্তিতে প্রচুর কর্মসংস্থান হবে। এই জিনিস আগে কখনো হয়নি।”

তিনি আরও জানান, জাপানের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে যুক্তরাষ্ট্র। জাপানের বাণিজ্য আলোচক রিয়সেই আকাজাওয়া তাদের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে চুক্তি সম্পর্কে অবহিত করার পরপ্রধানমন্ত্রী জানান, তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অথবা ফোনে কথা বলতে প্রস্তুত।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

বিষয়:জাপান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…