আন্তর্জাতিক

আফগানিস্তানে প্রবল তুষারপাতে ১৫ জনের মৃত্যু

তুষারপাতের মধ্যে মানুষজন চলাচল করছে, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে প্রবল তুষারপাতে সড়ক বন্ধ হয়ে গেছে, মানুষজন চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক দুর্যোগ যেন চিরসঙ্গী আফগানিস্তানের। কখনও ভূমিকম্প তো কখনও তুষারপাত। এবার তুষারবৃষ্টিতে দেশটিতে গত কয়েক দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।  মারা গেছে আরো ১০ হাজার গবাদি পশু।

শনিবার ২ মার্চ হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, বিগত ৩ দিন ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে চলছে প্রবল তুষারপাত। এতে ঢেকে গেছে রাস্তা-ঘাট ও বাড়ির ছাদ।

ভারী তুষারপাতের কারণে বালখ এবং ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে। পাশাপাশি খাদ্যের অভাবে এই দু’প্রদেশে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে। এতে সেখানকার সাধারণ মানুষ হতাশায় পড়েছেন। এই গবাদি পশুর ওপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করেন।

তুষারপাতের মধ্যে গাড়ি ঠেলছে মানুষজন, তুষারপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল তুষারপাতের জেরে এ দুই প্রদেশের অনেক রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্যসহ অন্যান্য নিত্য সামগ্রী সেখানে পৌঁছাতে পারছে না। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের। অনেক জায়গায় ভারী তুষারপাতের কারণে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমেছেন অনেকে।

বিষয়:আফগানিস্তান তুষারপাত তুষারপাতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…