পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক দল পিটিআই প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। তোশাখানা সংক্রান্ত একটি নতুন মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।
জিও নিউজ জানিয়েছে, গত (২১ আগস্ট) সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নতুন তোশাখানা মামলার শুনানি শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে ইমরান খান ও তার স্ত্রীকে আগামী ২ সেপ্টেম্বর আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে। শুনানি চলাকালে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি এর বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন তারা।
এর আগে ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা ১০ দিনের রিমান্ডে ছিলেন। গত ৮ আগস্ট তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। রিমান্ড শেষে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত তাদের খালাস দেওয়ার পরপরই তাদের বিরুদ্ধে নতুন করে এই তোশাখানা মামলা করা হয়।







