চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দিনে পদ্মাসেতুতে প্রায় ১৫ কোটি টাকা টোল আদায়

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৪:০১ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
জনপদ, মুন্সীগঞ্জ
A A
পদ্মাসেতু টোল প্লাজায় যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ঈদের ছুটিতে পদ্মাসেতু পারাপারে গত ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৫ দিনে ৪৬ হাজার ৫৫৩টি যান পারাপার হয়েছে। এতে সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্তে টোল আদায় করা হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা।

পদ্মাসেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এবার ঈদযাত্রায় ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ৫ দিনে ১৪ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৫০৫টি যানবাহন পারাপাপার হয়েছে। এছাড়াও ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩টি এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯টি যানবাহন পার হয়েছে। এতে এই প্রান্ত দিয়ে পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।

Banglabid

অন্যদিকে পদ্মাসেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৫ দিনে যথাক্রমে ৯ এপ্রিল ১৪ হাজার ৮৭৪টি, ১০ এপ্রিল ৮ হাজার ৫১০টি, ১১ এপ্রিল ৭ হাজার ৪৬৫টি, ১২ এপ্রিল ১২ হাজার ১০০টি এবং ১৩ এপ্রিল ১৫ হাজার ৫৯৬টি যানবাহন পদ্মাসেতু পার হয়েছে। এতে জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে মোট ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মাসেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টোলপদ্মাসেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ের পর্দায় সিনেমা ‘অসম্ভব’

পরবর্তী

কিভাবে প্রতিশোধ নিতে হয় দেখিয়ে দিল ইরান

পরবর্তী
ইরানের প্রতিশোধের ছবি, শিশু ও নেতাদের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিভাবে প্রতিশোধ নিতে হয় দেখিয়ে দিল ইরান

তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উদীচীর আচরণে সরকার খুবই ব্যথিত: তথ্য প্রতিমন্ত্রী 

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT