চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল বর্ষণে বিধ্বস্ত নেপালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A
নেপালে প্রবল বর্ষণে ভূমিধসের পর উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে প্রবল বর্ষণের ফলে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র ভূমিধসেই মৃত্যু হয়েছে আটজনের। এছাড়া বজ্রপাতে প্রাণ হারিয়েছেন পাঁচজন এবং বন্যায় একজনের। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ।

বৃহস্পতিবার (২৭ জুন) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় শোক প্রকাশ করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নেপালে বর্ষা শুরু হয়। এ বছর নির্দিষ্ট সময়েই ১৩ জুন আনুষ্ঠানিকভাবে হিমালয়ের দেশটিতে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকেই প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন অংশে দুর্ঘটনা ঘটেছে। ভূমিধস, আকস্মিক বন্যা, বজ্রাপাতে মৃত্যু লেগেই রয়েছে। তবে এর ফলে বুধবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটিতে।

এসব প্রাকৃতিক বিপর্যয়ের পর আহতদের উদ্ধারে তৎপরতার সাথে কাজ শুরু করে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরএমএ)।

জানা গেছে, গত ১৭ দিনে নেপালে বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের এবং ভূমিধসের কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ৩৩টি জেলা। একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চলতি বর্ষায় পুরো দেশজুড়ে ভূমিধস, বন্যা ও বজ্রপাতের ফলে ১৪৭টি ঘটনার খবর পাওয়া গেছে। সাধারণত জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে সক্রিয় থাকে মৌসুমী বায়ু। এই সময়ের মধ্যে প্রতিবছর প্রচুর ক্ষয়ক্ষতি হয় দেশটিতে। এবারও ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে।

কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে লামজুং জেলায় ভূমিধসে তিনটি বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাতে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানান জেলা প্রশাসক বুদ্ধ বাহাদুর গুরুং।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে জানানো হয়, ২৬ জুন ভূমিধস এবং বন্যার ৪৪টি ঘটনা ঘটেছে। ১৪ জনের মধ্যে দুজনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া ভূমিধসে আহত হয়েছে ১০ জন। চলতি বর্ষায় এখন পর্যন্ত এদিনই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

২৯ এপ্রিল প্রকাশিত সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলেট ফোরামের ২৮তম অধিবেশনের একটি বিবৃত অনুযায়ী, এই অঞ্চলের উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব অংশের কিছু এলাকা ছাড়া দক্ষিণ এশিয়ার বেশিভাগ অংশে এবার বর্ষায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামীতে নেপালে প্রাণহানির ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ: নেপালনেপালে প্রবল বর্ষণপ্রবল বর্ষণে বিধ্বস্ত নেপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধুমতি নদী থেকে নারীর গলিত লাশ উদ্ধার

পরবর্তী

খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, এর দায় সরকারের নয়: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
খালেদা জিয়া স্বেচ্ছায় হাসপাতালে গেছেন, সরকারের দায় নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, এর দায় সরকারের নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলে গণতন্ত্র চর্চার নজির নেই’

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT