বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসীর ১৪ জন প্রথম ধাপে দেশে ফিরেছেন। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে তাদের ক্ষমা করে দেশে পাঠিয়ে দেয় আমিরাত সরকার। ভুক্তভোগী প্রবাসীদের কর্মসংস্থানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।







