বাংলাদেশ

১৩ মন্ত্রণালয়ে যুক্ত হলেন ১৩ জনসংযোগ কর্মকর্তা

প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের বোর্ড বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের বোর্ড যেখানে বাংলায় লেখা রয়েছে, এটি একটি সরকারি দপ্তরের অফিসের প্রবেশদ্বারে স্থাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৩ মন্ত্রণালয়ে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য ১৩ জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।

বুধবার ১৪ আগস্ট তথ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য এ অধিদফতরের কর্মকর্তাদের তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য উল্লেখিত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. কামরুল ইসলাম ভূইয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়, মো. আলমগীর হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মো. রেজাউল করিমকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মো. মাহবুবুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ সায়েম হোসেনকে শিল্প মন্ত্রণালয়ে, মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, মো. আবু বকর সিদ্দীককে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, পবন চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

এছাড়া, তথ্য অফিসার মোহাম্মদ শফিউল্লাহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে, মো. নূর আলম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং  মুহম্মদ জসীম উদ্দিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়:জনসংযোগ কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…