বাংলাদেশ

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহার

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাজনৈতিক হয়রানি থেকে সংশ্লিষ্টদের মুক্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, গত রোববার রাজনৈতিক হয়রানিমূলক আরও ১হাজার ৬টি মামলা প্রত্যাহার করা হয়েছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিষয়:জনসংযোগ কর্মকর্তা মামলা প্রত্যাহার রাজনৈতিক হয়রানি সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…