স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মশার লার্ভা একটি মানুষের ত্বকে দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের সংক্রমণের কারণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৬ জন এবং এর বাইরে ৭ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৪৩০ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২০৮ জন।

আজ শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৩৭ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৭৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ২৫৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৫৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৯০১ জন রয়েছেন।

বিষয়:ডেঙ্গুতে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…