অপরাধ

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ চালিয়ে বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পারভেজ (২৮), রাকিব (১৯), সবুজ খান (২০), সালাউদ্দিন (২০), পারভেজ (৪২), সজিব (২৩), নয়ন (২০) ও আশিক (২৬)।

অপরদিকে, একই দিন নিউমার্কেট থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রাসেল (৩৫), মো. হাবিবুর রহমান (২৬), মো. হাবিব (২১), মো. তারেক (৩৩) ও মো. সোলায়মান (৩০)।

এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:অপরাধগ্রেপ্ততারডিএমপিবিশেষ অভিযান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…