বাংলাদেশ

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী ছবি (সংগ্রহীত)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর বানামুহু-ফোর কন্টিজেন্টের ১২৫ জন সদস্য।

এ উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিজেন্ট সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে সবাইকে নিয়ে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান।

বৃহস্পতিবার ১৩ জুন অনুষ্ঠানে ছিলেন বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর, সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তিতে সমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।

বিষয়:জাতিসংঘ বিমান বাহিনী মধ্য আফ্রিকা শান্তিরক্ষা মিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…