চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:২৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত চার দালালকে আটক করা হয়েছে।

সোমবার ৪ নভেম্বর ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪ জনকে আটক করে উদ্ধার করা হয় ১২ জনকে।

উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।গিয়াস উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দালাল আটকপাচারমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT