আন্তর্জাতিক

পাকিস্তানে সেনানিবাসে দুটি বোমা হামলায় নিহত ২১

পাকিস্তানে সেনানিবাসে বোমা হামলার পর উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে সেনানিবাসে দুটি বোমা হামলার পর ব্যাপক ধ্বংসস্তূপ ও আহতদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে হামলাকারী ৬ জন, বাকিরা বেসামরিক এবং হামলার শিকার। নিহত ৬ জন হামলাকারী পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনা নিবাসের ওই এলাকায় দু’টি বিস্ফোরকভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে।

হামলায় হতাহতদের নিকটবর্তী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়:আত্মঘাতী বোমা হামলা নিহত ১১ পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…