চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে গোলাগুলি, নিহত ১১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি হোস্টেলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সোলসভিল টাউনশিপে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে বলেছেন, ৩ জন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেলে ঢুকে এলোমেলোভাবে গুলি চালাতে শুরু করে। তখন সেখানে কয়েকজন মদ্যপান করছিলেন।

এ ঘটনার উদ্দেশ্য এখনও অজানা। এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ধারাবাহিকভাবে ঘটে চলা গণগুলির সর্বশেষ ঘটনা এটি।

স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে বন্দুকধারীরা হোস্টেলে ঢুকে মদ্যপানরত একদল পুরুষকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক মেয়েও রয়েছে।

ম্যাথে বলেন, মোট ২৫ জনকে গুলি করা হয়েছে এটা আমরা নিশ্চিত করেছি। ঘটনাস্থলটিকে একটি বেআইনি শেবিন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এমন অবৈধ ও অননুমোদিত মদের দোকানেই বেশিরভাগ গোলাগুলির ঘটনা ঘটে থাকে বলে জানান তিনি। এতে নিরীহ মানুষও প্রায়ই গুলির ক্রসফায়ারে পড়ে।

Reneta

জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম বিষয়ক দপ্তরের ২০২৩–২৪ সালের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হারের দেশে প্রতি ১ লাখে ৪৫ জন। পুলিশ তথ্য বলছে, এপ্রিলে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ আফ্রিকানিহত ১১হোস্টেলে গোলাগুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT