চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপন্ন প্রজাতির ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার

রবিউল হক রবি রবিউল হক রবি
৫:৪১ অপরাহ্ণ ২০, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর বিসিক এলাকা থেকে পুলিশ অভিযান পরিচালনা করে তিনটি ক্যারেটে প্রায় ৮০ কেজি ওজনের বিপন্ন প্রজাতির ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার করেছে। পরে পুকুর ও নদীতে এই সুন্দি কাছিমগুলো অবমুক্ত করেছে পুলিশ।

শনিবার (২০ মে) দুপুরে সদর উপজেলার কাজিরবাগ ইকো পার্কে এক সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপরাধ) মুহাম্মদ শাহাদাৎ হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, বিপন্ন প্রজাতির সুন্দি কাছিম পাচার সংক্রান্তে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ মে) ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা’র নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দৌস মোহাম্মদসহ একটি বিশেষ অভিযানিক টিম ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বিসিক গ্যাস কোম্পানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সুন্দি কাছিম পাচারকারী কনক চন্দ্র দাস (৫৫) এর হেফাজত থেকে তিন ক্যারেটে প্রায় ৮০ কেজি ওজনের ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার করা হয়।

Banglabid

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, কনক চন্দ্র দাস লক্ষীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া এলাকার উপানন্দ চন্দ্র দাসের ছেলে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি জানায় লক্ষীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন চর এলাকার লোকজনদের নিকট থেকে কাছিমগুলো সংগ্রহ করেন। পরে নিজ হেফাজতে রেখে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদারীপুর, সাতক্ষীরা ও খুলনায় দীর্ঘদিন যাবৎ কাছিম পাচার করে আসছে। তার বিরুদ্ধে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের সদর রেঞ্জ অফিসার বাবুল চন্দ্র ভৌমিক প্রমূখ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT