রাজধানীর আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার চাঁদাবাজ, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ইয়াসিন, মো. শাকিল হোসেন, মো. সালমান হোসেন, মো. মুন্না, মো. রিপন, মো. সোহেল, মো. রাজু, মো. জনি, মো. হাসান ও মো. ইয়াসিন হোসেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
আদাবর থানা জানায়, ডিএমপির আদাবর থানার চৌকস টিম আদাবর এলাকার বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীসহ বিভিন্ন মামলার আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।







