আন্তর্জাতিক

সাউথ আফ্রিকায় একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা

South African neighborhood scene with police and residents after a shooting incident. Channel i News - চ্যানেল আই নিউজ

A neighborhood scene in South Africa showing police, residents, and damaged property following a shooting incident. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয়সময় ভোরে পিটারমারিটজবার্গ শহরের কাছে তাদের বাড়িতে অতর্কিত হামলায় ৭ মহিলা এবং ৩ জন পুরুষ নিহত হন।

নিহতদের মধ্যে একজনের বয়স ১৩ বছর বলে জানা যায়। এক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ মন্ত্রী ভেকি সেল বলেন, এই ঘটনায় সন্দেহভাজনকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরেকজন এখনও পলাতক।

পুলিশ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, দু’জনকে গ্রেপ্তার করেছে, একজন আহত হয়েছে, একজন মারা গেছে, একজন পালিয়ে গেছে এবং ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজনদের একজন দীর্ঘদিন ধরে তাদের ওয়ারেন্টের তালিকায় ছিল বলে জানায় পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, বন্দুকধারীরা পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। সাউথ আফ্রিকার এই অংশটি প্রায়ই খুনের জন্য বেশ পরিচিত।

এদিকে বৃহস্পতিবার বন্দর নগরী ডারবানের উত্তরে আরেকটি বাড়িতে ৪ জনকে গুলি করে হত্যা করার পর এই সপ্তাহে কোয়াজুলু-নাটাল প্রদেশে এটি দ্বিতীয় গণগুলি।

এর আগে জানুয়ারিতে পূর্ব কেপ প্রদেশের গকেবেরহা শহরে জন্মদিনের পার্টিতে গুলিবিদ্ধ হয়ে আটজন নিহত হন।

বিষয়:গুলি করে হত্যাদক্ষিণ আফ্রিকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…