জনপদ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Bangladesh road accident involving truck and motorcycle, many bystanders present. Channel i News - চ্যানেল আই নিউজ

A yellow truck and a bicycle rickshaw are seen on the road with many onlookers around, indicating a recent accident scene in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। 

শনিবার  (৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে বীরগঞ্জ-খানসামা সড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ভুলু দেওয়ানের ছেলে।

প্রত্যক্ষদর্শী এনামুল ও রশীদ ও আহতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, ৩ জনই একই মোটরসাইকেলে করে গরু কিনতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহার আলী নিহত হয়।

মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত. শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেলেও জব্দ করা হয়ছে ট্রাকটি।

বিষয়:ট্রাক দিনাজপুর নিহত ১ মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…