জনপদ

লরি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আহত ২

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি, দুর্ঘটনা স্থানে ট্রাফিক কনসেশন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার ২৯ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জোকারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় দুটি গাড়িতেই আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক আব্দুর রহিম। তিনি রংপুরের বদরগঞ্জর থানার শ্যামগঞ্জ এলাকার মৃত মুনছের আলীর ছেলে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে জোকারচর এলাকায় লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধারের পরেই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে এলেঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়:কাভার্ডভ্যান টাঙ্গাইল নিহত লরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…