কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঝুপড়ি ঘর ও পথের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঝুপড়ি ঘর, পথ ও পাহাড়ের পটভূমি সহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ১ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলম টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

গতকাল শনিবার (১১ মে) সকাল ৮টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে ১টি চায়ের দোকানের সামনে একদল সন্ত্রাসী গতিরোধ করে। একপর্যায়ে তারা আলমের মাথা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ওসমান গনি জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক জন রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

পূর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা ক্যাম্পের ১টি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মো. আলমকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:নিহত রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…