জনপদ

তেঁতুলিয়া নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিহত ১, বরসহ নিখোঁজ ৪

তেঁতুলিয়া নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজন নারী আহত ও নিখোঁজ, বাংলাদেশে নৌ নিরাপত্তা ও দুর্ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে বরযাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর এবং বরের মা সহ ৪ জন নিখোঁজ রয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে দশমিনা উপজেলার চর শাহজালাল গ্রাম থেকে নববধুকে নিয়ে অউলিয়াপুর এলাকায় বরের বাড়ীতে ফেরার তেঁতুলিয়া নদীতে ১৫ জন যাত্রী নিয়ে হঠাৎ ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যায়। স্থানীয় জেলে নৌকার মাঝিরা লিপি বেগম নামে এক নারীর মরদেহসহ ১১ জনকে উদ্ধার করলেও বর রাব্বি হাসান, তার মা সেলিনা বেগমসহ ৪ জন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদল ঘটনা স্থলে পোঁছে উদ্ধার তৎপরতা ও খুঁজতে শুরু করে। ট্রলার নিয়ে নিয়ে স্থানীয় লোকজনও তৎপর রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় বর ও কনের বাড়ীতে শোকের মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমেছে।
বিষয়:তেঁতুলিয়া নদী নৌকা ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…