বিনোদন

৮ বছর আগের ভবিষ্যৎবাণী: রণবীরের জীবনসঙ্গী হবেন আলিয়া!

রণবীর ও আলিয়া একসঙ্গে হাসছেন, প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর ও আলিয়া একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে হাসিমুখে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রেমের সম্পর্কের কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের। গুঞ্জনও ছিল চলতি বছরেই গাঁটছাড়া বাঁধবেন এই জুটি। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি ও রণবীরের বাবা ঋষি কাপুরের হঠাৎ মৃত্যুতে সে পরিকল্পনায় ভাটা পড়ল!

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরোনো একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ২০১২ সালেই সিমি গারওয়ালের একটি চ্যাট শোতেই ভবিষ্যৎবাণী করা হয়েছিলো রণবীরের জীবনসঙ্গীনীকে নিয়ে।

ভবিষ্যৎবাণীতে রণবীরকে বলা হয়েছিল, তার জীবন সঙ্গীনী যিনি হবেন তিনি অবশ্যই খুবই আবেগী এবং প্রেমময়ী হবেন এবং তার নিজস্ব একটি ক্যারিয়ার থাকবে। তিনি আরও বলেছিলেন যে, সেই সম্পর্কের মধ্যে অনেক ভারসাম্য থাকবে এবং সেই সঙ্গীনী রণবীরের কাজের রেখাটি খুব ভালভাবে বুঝতে পারবেন। একই সাথে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হবে।

এছাড়াও রণবীরকে আরো জানিয়েছিলেন, বেশ কিছু নেতিবাচক সম্পর্ক বা নেতিবাচক পর্ব পার করার পরই, অবশেষে আপনি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবেন এবং তাকে জয় করবেন। সম্পর্কটি সফল হবে এবং সেই বিশেষ সঙ্গীনী রণবীরকে তার ক্যারিয়ার গড়তে অনেকাংশে সহায়তা করবে!

৮ বছর আগের করা সেই ভবিষ‍্যৎবাণীর সকল ইঙ্গিতই বর্তমানে যায় আলিয়া ভাটের দিকে। যদিও ইতোপূর্বে বেশ কয়েকটা তিক্ত সম্পর্কের অভিজ্ঞতা পার করেছেন রণবীর। দীপিকা, ক্যাটরিনা সহ বেশ কয়েকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। গেল দুই বছর যাবত আলিয়ার সাথেই তার প্রেম চলছে।

বিষয়:আলিয়া ভাট ঋষি কাপুর ক্যাটরিনা দীপিকা বলিউড রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…